সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউপি'র দরগ্রাম ইসলামিয়া মাদ্রাসার হলরুমে আজ ২৪ জুলাই রোজ শুক্রবার অপরাহ্ন্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে একটি জনগুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এ মহতি অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডরেশনের কেন্দ্রীয় সভাপতি এড.আতিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সংগঠনের ঢাকা (উত্তর) অঞ্চলের পরিচালক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সহসভাপতি মোঃ কবির আহমেদ, সাটুরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মোঃ আবু সাঈদ বিএসসি, ফেডারেশনের সাটুরিয়া উপজেলা প্রধান উপদেষ্টা মোঃ আবু সাঈদ বিএসসি, জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, মানিকগঞ্জ জেলার কৃষি বিভাগ সভাপতি মোঃ ইয়াহিয়া খান, প্রেসক্লাব সাটুরিয়া এর বিশিষ্ট সাংবাদিক নেতা ও সেক্রেটারী কৃষিবীদ শিকদার শামীম আল মামুন। প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানের সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কামরুল ইসলাম। প্রধান অতিথি এড. মোঃ আতিকুর রহমান তার জোড়াল জনগুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন যে, এক সরকার যায় আর নতুন সরকার আসে। কিন্ত শ্রমিকদের ভাগ্য কখনো একটুও বদলায় নি। তাই শ্রমজীবী মানুষগুলোর অধিকার আদায়সহ সংগঠনের সার্বিক কার্যক্রম বেগবান করা জরুরী হয়ে পরেছে ও দায়িত্বশীলদের ভূমিকা আরো শক্তিশালী করা আবশ্যক। সম্মিলিত ভাবে ট্রেড ইউনিয়ন করে শ্রমিকদের অধিকার আদায় করা একান্তই প্রয়োজন হয়ে পরেছে। পরিশেষে কায়মোনা চিত্তে দেশ, জাতি ও দো'জাহানের জন্যে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, নানা কর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য লোকজনসহ সম্মানিত সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন জেলা সেক্রেটারি মোঃ আবুল হাশেম মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ