লোড হচ্ছে...

পটুয়াখালীযে গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান মঈনকে ঘিরে জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি।


নাসির উদ্দিন বিষেশ প্রতিনিধি,Smtv Media পটুয়াখালী। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান মঈন। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে এখন তাঁর নাম উচ্চারিত হচ্ছে।স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নে আন্তরিক আগ্রহের কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করায় তাঁর প্রতি মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে।স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করেন, আগামী দিনে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে গোলখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হতে পারে।বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং যুবসমাজের কর্মসংস্থানের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।মোঃ মোস্তাফিজুর রহমান মঈন বলেন, "আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণ যদি তাদের মূল্যবান ভোট ও আস্থার মাধ্যমে আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গোলখালী ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ