খুলনার দিঘলিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) ক্যাশের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জামাল হোসাইনের উপস্থিতিতে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জিআর ক্যাশের চেক তুলে দেন।এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ