"উন্নয়ন পল্লী, সমৃদ্ধির দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল বলেন, "একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে হলে গ্রামীণ উন্নয়নের বিকল্প নেই। সরকারের বহুমুখী পল্লী উন্নয়ন কর্মসূচির সুফল আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ভোগ করছে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত। তিনি বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী সমাজ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সোনালী ব্যাংকের ম্যানেজার, ইউসিসি চেয়ারম্যান প্রমথ নাথ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় নেতা ও সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পল্লী জীবিকায়ন প্রকল্পের বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান, গাজী জাকির হোসেন, সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি দাস, সহ-সভাপতি মো. ইসরাইল মাস্টার, সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সহ-সভাপতি সাইমুম আসলাম, সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন চৌধুরী, হিসাবরক্ষক উজ্জ্বল রায় চৌধুরী, পরিদর্শক মো. ইসমাইল হোসেন, যতক লাল বিশ্বাস, মিরাজুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে সরকারের চলমান কার্যক্রমকে সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ সময় জাতীয় পল্লী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।






0 মন্তব্যসমূহ