লোড হচ্ছে...

কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষক কে বদলি।


এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টারঃ Smtv Media 


কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ভয়াবহ জলাবদ্ধতার কারণে পরীক্ষা পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ায় দেশব্যাপী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলন ও বিক্ষোভ হয়। এই কলেজের সাত শিক্ষককে সিলেট, কক্সবাজার ও বরগুনাসহ বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়।

কলেজের উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলমকে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সরকারি কলেজে, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আল আমিনকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন কে বরগুনা সরকারি কলেজে বদলি করা হয়। একসাথে সাত জন শিক্ষককে বদলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ