কিশোরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে এই ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো, নিহত শিশুটির লাশ উদ্ধার করতে গিয়ে নিজের সন্তানের মরদেহের মুখোমুখি হন তার বাবা, যিনি কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল সামছুল হক।শুক্রবার সকাল প্রায় ১০টা ২০ মিনিটে শহরের গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাকের চাপায় তাহিন (১০) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তাহিন ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্বের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল সামছুল হক। তখনও তিনি জানতেন না যে, যে শিশুর লাশ উদ্ধার করতে যাচ্ছেন, সেটি তার নিজের সন্তানের।ঘটনাস্থলে পৌঁছে ছেলের নিথর দেহ দেখে তিনি ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলের সেই হৃদয়বিদারক দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ