পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ আতিকুর রহমান সুজন মোল্লা।তিনি ২ নং গোলখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মহিলা সদস্য মোসাম্মৎ ফিরোজা বেগমের একমাত্র সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে গোলখালী ইউনিয়ন যুবদলের একজন নেতা। এর আগে তিনি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।স্থানীয়দের একাংশের দাবি, তরুণ নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে মোঃ আতিকুর রহমান সুজন মোল্লা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনগণের পাশে থাকার কারণে তিনি ইউনিয়নের অনেক মানুষের আস্থা অর্জন করেছেন বলে সমর্থকদের অভিমত। তবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ