লোড হচ্ছে...

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো গ্যারেজ মালিকের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া।


জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার Smtv Media

চাঁদপুর পুরান বাজার পশ্চিম শ্রীরামদী মক্কা মিল সংলগ্ন একটি অটো গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোস্তফা ভুইয়া (৪০) নামে এক অটো গ্যারেজের মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গ্যারেজে অটোরিকশা চার্জিং শেষে বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানা যায়।নিহত মোস্তফা ভুইয়া মনু ভুইয়ার ছেলে। তিনি তিন কন্যাসন্তান, বাবা-মাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ