চাঁদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, দ্বিতীয় রোটারিয়ান, সংস্কৃতিমনা, ধর্মানুরাগী এবং পুরান বাজার এমএইচ (মধুসূদন) উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সাবেক প্রধান শিক্ষক প্রয়াত সূর্য কুমার নাথ স্যারের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৪ জুলাই ২০২৬, পুরান বাজার এমএইচ (মধুসূদন) উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তারা প্রয়াত সূর্য কুমার নাথ স্যারের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা।
সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান এবং সমাজসেবামূলক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক, দক্ষ সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি শিক্ষার্থী, সহকর্মী এবং সর্বস্তরের মানুষের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
সভায় তাঁর আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ