বাংলাদেশ সরকারের শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক (এমপি)-এর গলাচিপা আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁর আগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে আন্তরিক ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেন।প্রতিমন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে।নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।এ সময় গলাচিপা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম ও গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। সাংবাদিকরাও এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সংবাদপত্রের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।প্রতিমন্ত্রীর এই আগমন গলাচিপাবাসীর জন্য ছিল আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত। উপস্থিত মানুষের আন্তরিক ভালোবাসা ও উচ্ছ্বাস প্রমাণ করে, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা কতটা গভীর। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ মানুষ মাননীয় প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণে তাঁর সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ