বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের রাজবাড়ী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রোববার (৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী, ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী ওয়াট, ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের মণ্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।আলোচনা শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ