লোড হচ্ছে...

মৌলভীবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেসবুকে নবীজির দরুদ পাঠ।

মৌলভীবাজার যাওয়ার পথে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দেলোয়ার খান নামে রাজনগরের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক। নিহত দেলোয়ার খান মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কাছাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ারের স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানো এবং নিজের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলা। এ নিয়ে তিনি তার বড় ভাইয়ের সঙ্গেও কথা বলেছিলেন। পরিবারের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় তার জীবন থেমে গেল।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভ্র পোশাকে তোলা নিজের একটি ছবি পোস্ট করেছিলেন দেলোয়ার। ওই পোস্টে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করেন। তার লেখা দরুদের অংশ ছিল “আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। এরপর মৌলভীবাজার যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা। বিশেষ করে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেওয়া তার শেষ ফেসবুক পোস্টটি ঘিরে অনেকেই আবেগঘন মন্তব্য করছেন। তার আকস্মিক মৃত্যুতে টেংরা ইউনিয়নের কাছাড়ি এলাকাসহ আশপাশে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ