লোড হচ্ছে...

শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা মো. সোনা মিয়ার ইন্তেকাল চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল গাজীর পিতা আর নেই ।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুরচাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল গাজীর পিতা,বীরমুক্তিযোদ্ধা মো. সোনা মিয়া আর নেই। তিনি আজ কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ যোহর ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।মরহুমের জানাজায় সর্বস্তরের মুসলিম ভাইদের উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।মহান আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ