লোড হচ্ছে...

১০৫ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী'কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।


ক্রাইম নিউজ আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল অদ্য ২৬ আগস্ট ২০২৬ তারিখ সময় অনুমান ২১.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর থানাধীন নাটোর পৌরসভার ০৮ নং ওয়ার্ডস্থ দক্ষিন বড়গাছা বড়মোড় হতে ছোটমোড়গামী পাকা সড়কে আসাদ কম্পিউটার এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ সাকিবুর রহমান সাকিব (৩৮), পিতা- মোঃ আকতার, মাতা-মোছাঃ আদুরী বেগম, সাং- আলিপুর মহিষালবাড়ী, থানা-গোদাগারী, জেলা-রাজশাহী, ২। মোঃ মিন্টু আকন্দ (৪৩), পিতা- বদিউজ্জামান আকন্দ, মাতা-মোছাঃ জাহেরা বিবি, সাং-রতনপুর জোরপুকুরিয়া, ধরঞ্জী ইউনিয়ন, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট'কে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে জানায় তার পায়ুপথে বিশেষ প্রক্রিয়ায় মাদক রক্ষিত আছে। তারই প্রেক্ষিতে উপস্থিত সাক্ষীগনের সামনে আসামী মোঃ সাকিবুর রহমান সাকিবের মলদ্বার (পায়ুপথ) এর ভেতর হইতে তাহার নিজ হাতে বাহির করিয়া দেয়া মতে জব্দকৃত আলামত ১০৫ (একশত পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় রনি নামক একজন মাদক ব্যবসায়ী এর নিকট হইতে হেরোইন সংগ্রহ করে পায়ুপথে বিশেষ প্রক্রিয়ায় বহন করে আসামী মোঃ মিন্টু আকন্দ (৪৩) এর নিকট পৌঁছে দিতে আসে।গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। মোঃ সাকিবুর রহমান সাকিব (৩৮) ও ২। মোঃ মিন্টু আকন্দ (৪৩)'কে মাদক আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ