দিনাজপুর প্রতিনিধি :Sm tv media:দিনাজপুরের ঘোড়াঘাটে দীপশিখা উপকারভোগী কৃষক ও ৩৫ টি কৃষি ও নারী উন্নয়ন সংগঠনের মোট ৪৩৫ টি পরিবারের মাঝে ১৬৭০ টি আম, কাঁঠাল, নারিকেল মেহগনি, চায়না থ্রি ও দেশীয় নিম গাছের চারা বিতরণ করা হয়।আজ বৃহস্পতিবার সকালে দীপশিখা পিইইআর প্রকল্পের আওতায় উপজেলার দীপশিখা প্রকল্প কার্যালয় চক কাঁঠাল ওসমানপুরে উপকারভোগীদের মাঝে গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন। এ সময় উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার মো.আব্দুর রহিম, ব্রাঞ্চ ম্যানেজার অন্তিম কুমার সরকার, সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো.গোলাম সারোয়ার ও উপজেলা শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ অনেকে।আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বাড়ির আঙিনা ও কৃষিজমির অনাবাদি স্থানে বৃক্ষরোপণ এবং উপকারভোগী পরিবারগুলোর ভবিষ্যৎ আয় বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ