লোড হচ্ছে...

রাজশাহী জেলার গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের মৃত্যু—দাফন সোমবার ।


স্টাফ রিপোর্টার : গোদাগাড়ীর কৃতী সন্তান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, ড. এম. এনামুল হক দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা।বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।পুলিশের বর্ণাঢ্য কর্মজীবনরাজশাহীর গোদাগাড়ীতে জন্ম নেওয়া ড. এম. এনামুল হক ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ, ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অবসরের আগে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।উচ্চশিক্ষায়ও ছিলেন কৃতিত্বের স্বাক্ষর
ড. এম. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।তাঁর স্ত্রী শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলি। তাঁদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
রাজনৈতিক পরিবারে গুরুত্বপূর্ণ পরিচিতিড. এম. এনামুল হকের বড় ভাই ব্যারিস্টার আমিনুল হক বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী-১ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার আমিনুল হক প্রার্থী হতে পারেননি। ওই নির্বাচনে বিএনপি রাজশাহী-১ আসনে ড. এম. এনামুল হককে প্রার্থী করেছিল।সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ড. এম. এনামুল হকের আরেক ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি নেসকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।গোদাগাড়ীতে দাফনপারিবারিক সূত্র জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীতেপারিবারিককবরস্থানে সাবেক পুলিশ প্রধান ড. এম. এনামুল হককে দাফন করা হবে।গোদাগাড়ীর এই কৃতী সন্তানের মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ