লোড হচ্ছে...

দিঘলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ । সাবেক সেনা সদস্যের মৃত্যুতে শোকের ছায়া, উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক ।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা সদ্দার মোঃ শহিদুল্লাহ আর নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) তিনি ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে দিঘলিয়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদের ভাই। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য অবদান রাখার পাশাপাশি পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন তিনি। দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধে গড়ে ওঠা তাঁর কর্মময় জীবন ছিল অনুকরণীয়।শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। এ সময় গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেশের এই বীর সন্তানকে শেষ বিদায় জানানো হয়। তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জাতির জন্য তাঁর অবদান ও মুক্তিযুদ্ধের গৌরবময় ভূমিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বিদায় মানে জাতির ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের একজন প্রত্যক্ষ সাক্ষীর বিদায়। মহান মুক্তিযুদ্ধে যাঁরা জীবন, যৌবন ও সাহস দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন, তাঁদের ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।বীর মুক্তিযোদ্ধা সদ্দার মোঃ শহিদুল্লাহর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। দেশের স্বাধীনতার জন্য তাঁর অবদান এবং দেশপ্রেমের স্মৃতি আগামী প্রজন্মের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ