নিজস্ব সংবাদদাতা :কুমিল্লা জেলা পুলিশ সুপার এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে জেলা জুড়ে জোরদার করা বিশেষ অভিযানের ধারাবাহিকতায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নোয়াখালী জেলা থেকে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে আগ্নেয়াস্ত্র বহন করে কুমিল্লা জেলার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অদ্য ৩০/০৮/২০২৬ তারিখ ভোর ০৪.০০ ঘটিকার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে তল্লাশি চৌকি স্থাপন করে এবং একটি সন্দেহভাজন ডিসকভার (Discover) মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ডিবি পুলিশের চৌকস দলটি তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ১)মোঃ এয়াকুব খান ওরফে বাবর (৩২), পিতা- মোঃ তৈয়ব খান, মাতা- মনোয়ারা বেগম, গ্রাম- জয়নগর, জামালপুর থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী এর হেফাজতে থাকা তল্লাশি চালিয়ে বর্ণিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়:
১/ একটি সচল সরকারি শর্টগান
২/ একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি)
৩/ দুই রাউন্ড তাজা কার্তুজ/গুলি
৪/ একটি ডিসকভার মোটরসাইকেল (পরিবহন কাজে ব্যবহৃত)

0 মন্তব্যসমূহ