জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার,খুলনাসরকারি অর্থের যথাযথ ব্যবহার ও আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার। দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।
জানা গেছে, ডুমুরিয়া উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ করা অর্থের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অব্যয়িত থেকে যায়। ওই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।প্রকল্পের অব্যয়িত ১,৩৬,৩১,০১৯ টাকা ফেরত দেওয়ার এ উদ্যোগ সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।সংশ্লিষ্টদের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি টাকা জনগণের অর্থ। কাজ শেষে অব্যয়িত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া শুধু প্রশাসনিক নিয়ম পালনের বিষয় নয়; এটি সরকারি সম্পদের প্রতি দায়িত্ববোধ ও সততারও প্রতিফলন।ডুমুরিয়া উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সরকারি অর্থের অপচয় রোধ এবং প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক বার্তা সৃষ্টি হয়েছে।

0 মন্তব্যসমূহ