লোড হচ্ছে...

ঘোড়াঘাটে দুঃস্থ অসহায় শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার মোঃ জাহিদ হোসেন।


দিনাজপুর প্রতিনিধি: Smtv Media, দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার এবং ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে,৬৪ জন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে এবং ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী,সহ সভাপতি মোঃ সরোয়ার রহমান পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট পৌর মহিলা দলের আহ্বায়ক মোছাঃ আয়েশা সিদ্দিকা ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনভিল বাপ্পি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, সদস্য মোঃ কায়সার হাবীব পাপ্পু, সদস্য মোঃ সোহেল তানভীর সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ