লোড হচ্ছে...

জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা: বহিষ্কৃত নাজির খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও গ্রেফতারের দাবি।


বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ :জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও সংগঠনের চেয়ারম্যান সুমন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সাথে চাঁদাবাজি, হুমকি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত কথিত সাংবাদিক নাজির খানকে অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।সংগঠন সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট নারায়ণগঞ্জের তালাশ বিডি ডটকম ও ‘তালাশ নিউজ নারায়ণগঞ্জ’ ফেসবুক পেজে সংগঠন ও চেয়ারম্যানকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তীতে সংগঠনের নীতি ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, অপপ্রচার এবং অবৈধ অর্থ দাবির অভিযোগে নাজির খানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।বহিষ্কারের ক্ষোভে নাজির খান পরবর্তীতে ২৩ আগস্ট ক্রাইম বিডি ২৪ ডটকমসহ বিভিন্ন মাধ্যমে আবারও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা চালায়।স্বেচ্ছায় অব্যাহতি ও সংগঠনের আত্মপ্রকাশ:সংগঠনের নেতৃবৃন্দ জানান, নাজির খান ও তার সহযোগী পারভীন আক্তার গত ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সংগঠনের নিবন্ধন পাওয়ার আগেই স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে যান। একই সময়ে তৎকালীন সাধারণ সম্পাদক আল হেলালও সংগঠন ত্যাগ করেন। তারা ধারণা করেছিলেন সংগঠনটি সরকারি নিবন্ধন পাবে না। অথচ তাদের নিষ্ক্রিয়তার পর কঠোর পরিশ্রম ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শেষে ৭ সদস্যবিশিষ্ট কার্যকর কমিটির মাধ্যমে সংগঠনটি সরকারি নিবন্ধন লাভ করে। নেতৃবৃন্দের ভাষ্য, সংগঠনের কোনো দায়দায়িত্ব পালন না করে এবং কোনো শ্রম বা ত্যাগ ছাড়াই হঠাৎ ‘বসন্তের কোকিল’-এর মতো এসে পদ বা অর্থ দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক ও ব্ল্যাকমেইলিংয়ের শামিল।সংগঠনের কার্যালয় ও অর্থ আত্মসাতের অভিযোগকে চরম মিথ্যাচার আখ্যা দিয়ে নেতৃবৃন্দ জানান, চেয়ারম্যান সুমন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে নিজের একটি ঘর মেরামত করে সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহারের সুযোগ করে দেন। অফিসের ভাড়া, বিদ্যুৎ বিল, ডেকোরেশন ও পরিচালনা ব্যয়ের সিংহভাগই তিনি এককভাবে বহন করে আসছেন। দীর্ঘদিন অফিসের বকেয়া বিদ্যুৎ বিল ও ডেকোরেশন মেরামত করার টাকা সংগঠনের চেয়ারম্যান সুমন চৌধুরী সংগঠনের নিকট পাবে, দীর্ঘ দিনের সাংগঠনিক ফি পর্যন্ত বকেয়া আছে। যেখানে সুমন চৌধুরীর ব্যক্তিগত ত্যাগ ও অর্থায়নে সংগঠনটি দাঁড়িয়ে আছে, সেখানে তার বিরুদ্ধেই অর্থ আত্মসাতের অভিযোগ আনা চরম অপ-সাংবাদিকতার বহিঃপ্রকাশ। সংগঠনটির চেয়ারম্যান সুৃমন চৌধুরী চেয়েছিলেন সংগঠনটি স্বচ্ছ অপ-সাংবাদিকতা মুক্ত রেখে সংগঠনটি এগিয়ে যাবে৷ অথচ দেখা যাচ্ছে নাজির খানের মতো অপ-সাংবাদিককে ব্যবহার করে কোন এক অশুভ অদৃশ্য শক্তি সংগঠনের চেয়ারম্যানের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান সুমন চৌধুরীর বক্তব্যে তিনি বলেন নাজির খান আর পারভীন আক্তার যদি সংগঠনের ফি দিয়ে এক বছর পরে এসে টাকা দাবী করেন, কি কারনে টাকা দেওয়া হয়েছে সেই যৌক্তিক প্রমান সহ সংগঠনের ০৭ জন বিশিষ্ট কমিটিকে দেওয়া হোক সে যদি আইনগত ভাবে টাকা পায় তাহলে সংগঠনের ০৭ জন বিশিষ্ট কমিটি বিবেচনা করে তা ফেরত দিবে কিন্ত নাজির খান তা না করে এক অশুভ শক্তির ডাল হিসাবে ব্যবহার হয়ে মারাত্মক অপরাধ করেছে। একজন সম্মানিত ব্যাক্তির সম্মানহানি সংগঠনের নামে মিথ্যা অপপ্রচার এটা কত বড় অপরাধ সকল সহযোদ্ধা সাংবাদিক ভাই বোনদের কাছে প্রশ্ন? আজ যাহা আমাদের সাথে ঘটেছে আগামীকাল আপনাদের সাথে তাহা ঘটতে পারে। আজ এদের মতো অপ-সাংবাদিকতার কারনে পেশাদার সাংবাদিকরা হুমকির মুখে। সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সুমন চৌধুরী সাংবাদিকতা পেশা বিক্রি করে কিংবা সংগঠনের নাম ভাঙিয়ে কারো একটি টাকাও আত্মসাৎ করেছেন—এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। অপপ্রচারের সপক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ জানানো হয়।নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মতবিরোধ নিরসনে পূর্বে তাদের আলোচনার আহ্বান জানানো হলেও একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে তারা ধারাবাহিক অপপ্রচারে লিপ্ত রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সাংবাদিকতার মতো মহৎ পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা চাঁদাবাজি ও চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে, তাদের আইনের মুখোমুখি হতে হবে। অপ-সাংবাদিক নাজির খান এবং নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ