লোড হচ্ছে...

হেফাজত ইসলামের মিথ্যাচার ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন।


মানিকগঞ্জ জেলা প্রতিনিধি। রাকিবুল ইসলামমানিকগঞ্জে হেযবুত তওহীদের জেলা শাখার আয়োজনে, হেফাজত ইসলামের কার্যকলাপের বিরোধে, কুরুচিপূর্ণ, মিথ্যাচার, ফতোয়াবাজি এবং নেতাকর্মীদের জানমালের নিরাপত্তার হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের বাস স্ট্যান্ড কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। ২৯শে আগস্ট ২০২৬ রোজ শনিবার সকাল ১১ টায় হেযবুত তওহীদের বাস স্ট্যান্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মানিকগঞ্জ জেলা কমিটি। সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মহিদুর রহমান, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা কমিটি। সংবাদ সম্মেলনেম সভাপতিত্ব করেন শাহনেওয়াজ খান, সভাপতি, হেযবুত তওহীদ মানিকগঞ্জ জেলা শাখা। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মোঃ মহিদুর রহমান সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর নিকট লিখিত বক্তব্য বলেন হেফাজত ইসলামেরঙ উস্কানিমূলক কুরুচিপূর্ণ মিথ্যা প্রতারণার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা বলেন হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক সংস্কার মূলক আন্দোলন। তিন দশকেরও বেশি সময় ধরে তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে উগ্রবাদ,সন্ত্রাসবাদঢ় ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে অভিযোগ করে আসছে। আইনের প্রতি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে হেযবুত তওহীদী দেশ ও জনগণের কল্যাণের কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে আরো বলেন সারাদেশে হেযবুত তওহীদের নেতাকর্মীদের উপর হেফাজত ইসলামের নৃশংস হত্যাকাণ্ড কুরুচিপূর্ণ বক্তব্য হেযবুততাওহীদের নেতা কর্মীরা গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে দিতে পারেনা সেই জন্য প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণ মাধ্যম, সচেতন নাগরিকদের উগ্রবাদ মব সহিংসতা ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। সেইসাথেদেশেরসংবিধান,আইনের শাসন ও প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালনের অনুরোধ করা হয়। সাংবাদিক সম্মেলনে নিরাপত্তা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়। সংক্ষিপ্ত বক্তব্যের হেযবুত তওহীদ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মহিদুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ