বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডহরিদেবপুর থেকে বাবুচি বাড়ি পর্যন্ত মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে আজ যেন জনদুর্ভোগের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক, খেটে খাওয়া দিনমজুরসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।একটু বৃষ্টি হলেই রাস্তা কাদায় পরিণত হয়। অটো, টমটম, মোটরসাইকেল তো দূরের কথা অনেক সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত রোগী নিয়ে চলাচল করতে হিমশিম খায়। জরুরি চিকিৎসার জন্য রোগীকে হাসপাতালে নিতে গিয়ে স্বজনদের চোখে-মুখে ফুটে ওঠে আতঙ্ক ও অসহায়ত্ব।যে পথে প্রতিদিন কোমলমতি স্কুলছাত্র-ছাত্রীরা শিক্ষার আলোয় যাওয়ার স্বপ্ন দেখে, সেই পথই আজ তাদের কষ্টের কারণ। খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে প্রতিদিন এই দুর্বিষহ রাস্তা পার হচ্ছেন। অথচ একটি ভালো রাস্তা তাদের জন্য বিলাসিতা নয় এটি মৌলিক অধিকার ও সময়ের দাবপ্রশ্ন থেকে যায় আর কতদিন এই দুর্ভোগ?আমরা গোলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন মহল এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি, হরিদেবপুর থেকে বাবুচি বাড়ি পর্যন্ত এই গুরুত্বপূর্ণ মাটির রাস্তাটি দ্রুত পাকাকরণের উদ্যোগ নেওয়া হোক।একটি পাকা রাস্তা শুধু ইট বালু-সিমেন্টের পথ নয়এটি শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত, রোগীর দ্রুত চিকিৎসা, কৃষকের পণ্য পরিবহন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের পথ।জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে হরিদেবপুর–বাবুচি বাড়ি সড়কটি অতিসত্বর পাকাকরণের দাবি জানাচ্ছি।জনগণের কষ্ট দেখুন, মানুষের কথা শুনুন—আমাদের এই রাস্তাটি পাকা করে দিন।

0 মন্তব্যসমূহ