মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ পনির খান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শুক্রবার (২১ আগস্ট ২০২৬) রাত ৯টার দিকে সিংগাইর থানাধীন গালড়া এলাকার গোল্ডেন সিটি আবাসিক প্রকল্পের মূল গেটের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ পনির খান সিংগাইর উপজেলার ইরতা গ্রামের আবু মনসুর খানের ছেলে। অভিযানের সময় তার দখল থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা।মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবির এসআই (নিঃ) নিপ্পন চন্দ্র চন্দের নেতৃত্বে একটি অভিযানিক দল এতে অংশ নেয়।এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
0 মন্তব্যসমূহ