লোড হচ্ছে...

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি নেতা মঞ্জুর পৃষ্ঠপোষকতায় তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্ত: বিতর্ক প্রতিযোগিতা ।


এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর পৃষ্ঠপোষকতায় 'শহীদ জিয়া স্মৃতি সংসদ' আবুরহাট আঞ্চলিক শাখার উদ্যেগে ওচমানপুর, ইছাখালী ও কাটাছরা এই তিনটি ইউনিয়নের ৮ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে আন্ত: বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু বলেন- প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এই রকম বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা এবং মানসিক বুদ্ধিচেতার প্রসার ঘটানো সম্ভব। যার মাধ্যমে বিগত দিনগুলোতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার অভিশাপ মোচন করে শিক্ষা ও জ্ঞান-বুদ্ধির দ্যুতি ছড়িয়ে দিতে পারবে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির নের্তৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ