লোড হচ্ছে...

জাতীয় আদিবাসী পরিষদের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।


রাজশাহী প্রতিনিধি Smtv Media, ৩ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় আদিবাসী-পরিষদের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, গণকপাড়া, রাজশাহী তে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভ্যপতি জনাব গনেশমারদী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা কমান্ডের সম্মানিত জয়েন কনভেনর বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আবাদ। বক্তব্য রাখেন সহ সভাপতি জনাব রাজকুমার, শুশিল কুমার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগন বলেন স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও আদিবাসী জনগষ্ঠি আজও তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাননি অথচ এই বিপুল জনগাষ্ঠি ১৯৪১ সালে সেই বৃটিশ সরকার আমল থেকে ১৭৬ টি আদিবাসী গোষ্ঠি হিসেবে পরিচিত। আদিবাসীরা দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ সহ আত্মহুতী দিয়েছে। এই আদিবাসী গোষ্ঠী- ১৯৬৯ সালেপাকিস্তানের পক্ষে এবং ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে কাজ করেছে। আজ আদিবাসীরা দেশের সংখ্যালঘু নৃগোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা সরকারের কাছে দেশের অন্যান্য জনগোষ্ঠী যেমন হিন্দু, ঘুমলিম খৃষ্টান, বৌদ্ধ এদের মতো সাংবিধানিক অধিকার দাবী করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ