জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুরডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে চাঁদপুর পুরানবাজারের ঐতিহ্যবাহী মধুসূদন হরিসভা (এম.এইচ) উচ্চ বিদ্যালয়ে পরিচালিত হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।বিদ্যালয় প্রাঙ্গণ, আশপাশের এলাকা ও সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করলেই হবে না; প্রতিটি বাড়ি ও শিক্ষার্থীর ব্যক্তিগত পরিবেশও পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দিতে হবে। কারণ জমে থাকা স্বচ্ছ পানিই এডিস মশার প্রজননের অন্যতম সম্ভাব্য ক্ষেত্র।এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার—তাই বিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি বাড়ির আঙিনা হোক মশামুক্ত ও নিরাপদ।

0 মন্তব্যসমূহ