জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা খুলনার দিঘলিয়া উপজেলার হাসপাতালের পেছনের কুন্ডুপাড়া এলাকায় একটি বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ প্রায় ২ লাখ টাকা, স্বর্ণের চেইন, নেকলেস, দুই জোড়া কানের দুল, হাতের আংটি, টিকলিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী খোয়া গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক মো. মিজানুর রহমান, পিতা—মোক্তার হোসেন।ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে কোনো একসময় চোরেরা বাড়িতে প্রবেশ করে বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দরজা খোলা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তারা বুঝতে পারেন, রাতে বাড়িতে চুরি হয়েছে।চুরির ঘটনায় পরবর্তীতে দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তবে চুরির ঘটনায় কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সন্দেহ করতে পারছেন না তারা।এলাকাবাসীর অভিযোগ, এর আগেও আশপাশের কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরপর এমন ঘটনায় কুন্ডুপাড়া ও আশপাশের এলাকায় চুরি নিয়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।স্থানীয়রা বলছেন, রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে চুরির রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।এদিকে, ভবিষ্যতে যাতে একই ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
.jpg)
0 মন্তব্যসমূহ