লোড হচ্ছে...

দলের সাইনবোর্ড ব্যবহার করে যারা অবৈধ ও অনৈতিক কর্মে লিপ্ত হবে তাদের স্থান দলে নয় জেলহাজতে হবে রফিকুল ইসলাম মজনু এমপি ।


এম, এ কাশেম, ফেনীর ছাগলনাইয়া থেকে ফিরে : ফেনী ১ (ছাগলনাইয়া- ফুলগাজী-পরশুরাম)) আসন থেকে নির্বাচিত বিএনপি'র এমপি রফিকুল ইসলাম মজনু বলছেন-দলের সাইনবোর্ড ব্যবহার করে যারা অবৈধ ও অনৈতিক কর্মে লিপ্ত হবে তাদের স্থান দলে নয় জেলহাজতে হবে। তিনি বলেন, যারা অতীত আওয়ামী দুঃশাসনামলে দলের জন্য জীবনবাজি রেখে নিবেদিত হয়ে কাজ করেছেন তাদেরকে অবশ্যই মুল্যায়ন করা হবে। সুতরাং, কাউকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। রফিকুল ইসলাম মজনু এমপি গতকাল (১২ সেপ্টেম্বর শনিবার) বিকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা সেচ্ছাসেবক দলের বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে ওই সব কথা বলেন। ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও এমপি'র পিএস জাফর হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব এর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক কমিটির সহ সম্পাদক বেলাল আহমেদ, সদস্য জালাল উদ্দিন আহমেদ, সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণত সম্পাদক এস এম কাওসার উদ্দিন এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজসবুজ। এ ছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র আহবায়ক নুর আহমদ মজুমদার, সদস্য সচিব আলমগীর হোসেন বিএ, পৌরসভা বিএনপি'র আহবায়ক আবু ইউসুফ মজুমদার, ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলাম ডলার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ