লোড হচ্ছে...

চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিকত পেশার আড়ালে দলীয় দায়িত্ব পালন, দুর্বৃত্তপনা, অবৈধ ও অনৈতিক কর্ম চলমান: বিএনপি'র পক্ষ থেকে নিন্দা-প্রতিবাদ ।


এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিকতার আড়ালে দুর্বৃত্তপনা, অবৈধ ও অনৈতিক কর্মের সাথে জড়িত থাকা সাংবাদিক নামধারীদের অতিলাফানোর অপতৎপরতা কিছুটা শিথিলতা থাকলে ও একেবারে বন্ধ নয় বলে অবস্থাদৃষ্টে তা-ই দেখা যাচ্ছে একাধিক মাধ্যম থেকে জানা গেছে। আর বিএনপি'র নেতা কর্মীরা ও ওই সব সাংবাদিক নামধারীদের বিষয়ে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পেরেছে/পারছে সাম্প্রতিক ঘটে যাওয়া করেরহাট এর ঘটনায়। তবে, বিএনপি'র নেতা কর্মীদের মধ্যে মীরসরাইয়ের সাংবাদিকদের বিষয়ে এখনো ধারণা একেবারেই ক্ষীণ!সূত্র মতে, অতীত আওয়ামী লীগ সরকারের সময়ে নামে বেনামে পেজ খুলে বিএনপি'র দায়িত্ববান নেতাদের সম্পর্কে যাচ্ছেতাই লিখে এবং এআই ছবি ও ভিডিও ব্যবহার করে যথেষ্ট সম্মানহানি ঘটানো হয়েছে। এমনকি সাবেক নুরুল আমিন চেয়ারম্যান এবং বর্তমান নুরুল আমিন এমপি কে ও ছাড় দেয়নি তারা ওই সব কুরুচিপূর্ণ লেখা লিখনের মাধ্যমে। অবশ্য, বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর কিছুটা নিস্তেজ হলে ও বিএনপি'র নেতা কর্মীদের ক্রিয়া প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে তারা আবারো সক্রিয় হয়ে উঠেছে।ইতিমধ্যে করেরহাটের ঘটনায় ২/৩ জনের দলীয় পদ উন্মুচিত হলে ও আরো আছে উপরে সাংবাদিকতা ভিতরে ভিতরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পদ-পদবীতে থাকা ব্যাক্তিরা। 
তারা উপরে সাংবাদিকতার পেশায় থাকলে ও ভিতরে ভিতরে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে বলে বিএনপি'র একাধিক সূত্র জানিয়েছে। মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি'র এমপি নুরুল আমিন এর সরলতার সুযোগ এবং বিএনপি'র দায়িত্ববান নেতা ও অন্যান্য নেতা কর্মীদের দুর্বলতা, নিস্ক্রিয়তা এবং ব্যর্থতায় আগেকার সময়ের আবারো সেই এক-ই পন্থায় অপতৎপরতা মেতে উঠেছে ওই সব সাংবাদিক নামধারীরি। সাম্প্রতিক সময়ে মীরসরাই উপজেলার করেরহাটে সাংবাদিকতার আড়ালে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পদে থাকা ব্যাক্তিদের হামলায় বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি'র অঙ্গ সংগঠন যুবদলের এক নেতা (আব্বাস উদ্দিন) এর ওপর হামলা চালিয়ে তার নাক ও ফাটিয়ে দেয়া হয়েছে বলে সেখানকার বিএনপি'র পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়া উপরোন্ত বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে বিষয়টা আরো জটিল করে তুলেছে। এ ছাড়া- ওই ঘটনাকে পাশ কাটানোর দুরভিসন্ধিমূলক মীরসরাই সদরে সাংবাদিকতার ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন এর মতো জঘন্যতম: কর্মসূচি পালন করতে ও ব্যাপক সাহস দেখানো হয়েছে বলে বিএনপি'র একাধিক সূত্র মনে করেন। 
বিএনপি'র নেতারা বলছেন- ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ওই রকম কিছু বিগত কোনো সরকারের আমলে কি মীরসরাইয়ের সাংবাদিকরা করেছিলো বা করতে পেরেছিলো?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ