লোড হচ্ছে...

চলে গেলেন দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী ৭১ এর বীর মুক্তিযোদ্ধা জনাব বয়েন উদ্দিন।


আহম্মদ আলী প্রাং ষ্টাফ রিপোর্টার।রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগীশো গ্রামের বীর মুক্তিযোদ্ধা বয়েন উদ্দিন খামারু আর নেই। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৮) বছর। তিনি দুর্গাপুর উপজেলার যুগীশো গ্রামের বাসিন্দা ছিলেন। তবে উনি রাজশাহী শহরের দেবী সিং পাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন।শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ বীর মুক্তিযোদ্ধা বয়েন উদ্দিন এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি যুগিশো তে দাফন সম্পন্ন করা হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়।দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব পঞ্চানন্দ সরকার, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান রাজশাহী জেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান আলী বরজাহান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ইয়াসিন আলী মোল্লা, বাংলাদেশ মুক্তি সংগ্রাম পরিষদ মুক্তিযুদ্ধ’৭১ এর যুগ্ম মহাসচিব জনাব আহম্মদ আলী প্রাং সহ-সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ তছের আলী মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ