রংপুর প্রতিনিধি:রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মিঠাপুকুর মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সভাপতি মোছাঃ শরিফা বেগম শিউলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিন চৌধুরী রাসেল।এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর জামাল হকসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সম্মেলনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ রুবেল ইসলাম।পরে মোঃ শহিদুল ইসলামকে সভাপতি ও মোঃ রুবেল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

0 মন্তব্যসমূহ