এম, এ কাশেম, ফেনীর ফরহাদ নগর থেকে ফিরে : বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মহানুভবতায় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সরকার পতন আন্দোলনে ফেনীতে পুলিশের গুলিতে নিহত ফেনীর ফরহাদ নগর ইউনিয়ন যুবদল নেতা মোঃ হারুনুর রশিদ এর পরিবারকে নতুন বাড়ি বুজিয়ে দিয়ে গেলেন বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।এ ছাড়া তিনি এক-ই পন্থায় তারেক রহমান এর উদার মানবিকতার দৃষ্টান্ত স্বরূপ গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার অপরাধে আওয়ামী দুর্বৃত্তদের অগ্নিসংযোগে সর্বস্ব হারানো কুমিল্লার চৌদ্দগ্রামের একটি পরিবার সহ মোট ৫ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও কাগজ পত্র হস্তান্তর করেন। সূত্র জানায়, বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর সার্বিক পৃষ্ঠপোষকতায় উক্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’। ১৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরের দিকে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে পৃথক কর্মসূচির মাধ্যমে এসব বাড়ির চাবি ও কাগজ পত্র হস্তান্তর করা হয়। বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চাবি ও কাগজ পত্র হস্তান্তর করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী।এ সময় ফেনীতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। প্রতিনিধিদলটি শহীদ হারুনের পরিবারের কাছে বাড়ির চাবি হস্তান্তর করে ও আর্থিক সহায়তা দেন এবং পরে তার কবর জিয়ারত ও করে।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেহানা আক্তার রানু, ফেনী জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা এবং স্থানীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে চলা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান জাতীয়তাবাদী যুবদল নেতা হারুনুর রশিদ। ২০১৭ সালে তার বড় মেয়ের বিয়ের খরচৎও বহন করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।এদিকে, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়াকে কেন্দ্র করে চলতে বছরের ৪ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে আওয়ামী দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ৫ টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো ঘরবাড়ি ও প্রয়োজনীয় বিভিন্ন জিনিসাধি হারিয়ে চরম আর্থিক সংকটাবস্থায় পড়ে যান।পরে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দুঃখ দুর্দশার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এতে তিনি তাৎক্ষণিক মানবিক বিবেচনায় পরিবার গুলোর পাশে দাড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশনা পেয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়।চৌদ্দগ্রামে বাড়ির চাবি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি'র সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মোঃ কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপি'র সভাপতি উৎবাতুল বারী আবু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের স্থানীয় নের্তৃবৃন্দ।

0 মন্তব্যসমূহ