জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা খুলনার দিঘলিয়ায় তিনতলা মহিলা মাদ্রাসা ভবন থেকে পড়ে মো. হাবিবুর রহমান ওরফে সায়েম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে দিঘলিয়া উপজেলা মাদ্রাসা এ রকমানিয়া আরাবিয়া ভবনের পেছনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থথেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।নিহত সায়েম দিঘলিয়া গ্রামের মৃত রফিকুল ইসলাম শেখের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার তেঁতুল তলায় মাদ্রাসা এ রকমানিয়া আরাবিয়া নামে দুটি প্রতিষ্ঠান পরিচালনা করেন মুফতি মোহাম্মদ আজিজুর রহমান সোহেল। শনিবার গভীর রাতে মাদ্রাসা এ রকমানিয়া আরাবিয়ার তিনতলা ভবনের পেছনে লোহার দরজাসহ সায়েমকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয়দের দাবি, সায়েমের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, মাদ্রাসার তিনতলা ভবনের ছাদ থেকে লোহার দরজা নিয়ে ভবনের পেছন দিক দিয়ে নামার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।তবে সায়েম কীভাবে ভবন থেকে পড়ে মারা গেছেন, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি চুরির সঙ্গে সম্পৃক্ত কি না, সেটিও তদন্তের বিষয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

0 মন্তব্যসমূহ