লোড হচ্ছে...

স্বল্পনন্দন কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে তৃতীয় বার্ষিক প্রীতিভোজ ।


মানিকগঞ্জ: প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুনডী এলাকায় স্বল্পনন্দন কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে তৃতীয় বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা বরুনডী উচ্চ বিদ্যালয়ের রিতা ভবনে এ প্রীতিভোজের আয়োজন করা হয়। ক্লিনিকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম উদ্দিন খান ও সদস্য সচিব হেলথ অ্যাসিস্ট্যান্ট (এইচএ) মো. নাইমুল হক বাদলের উদ্যোগে অনুষ্ঠানে ক্লিনিকের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক অধ্যাপক আবুল হোসেন সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বল্পনন্দন কমিউনিটি ক্লিনিকের সভাপতি, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম উদ্দিন খান।এ সময় বক্তব্য দেন অধ্যাপক আবুল হোসেন সিকদার, অ্যাডভোকেট লাল মিয়া লালন ও ক্লিনিকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম উদ্দিন খান।বক্তব্যে মো. মুসলিম উদ্দিন খান বলেন, ২০১২ সালে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে ইশতিয়াক আহমেদ চঞ্চল, পিতা মোহাম্মদ বজলুল হক বিশ্বাস, স্বল্পনন্দন কমিউনিটি ক্লিনিকের জন্য পাঁচ শতাংশ জমি দান করেন। তিনি বলেন, একসময় এ এলাকার মানুষকে চিকিৎসাসেবা নিতে প্রায় ১৫ মাইল দূরে মানিকগঞ্জ শহরে যেতে হতো। সেই বাস্তবতা বিবেচনায় স্থানীয়দের সহযোগিতায় ৪১ সদস্যের কমিটি গঠন করে দীর্ঘদিন ধরে ক্লিনিকটির মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।প্রধান অতিথি অধ্যাপক আবুল হোসেন সিকদার ক্লিনিকটি পরিদর্শন করে বলেন, মানুষের সেবায় এ ধরনের উদ্যোগ একটি মহৎ কাজ। তিনি ক্লিনিকের কার্যক্রম সফলতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য দোয়া করেন।অ্যাডভোকেট লাল মিয়া লালন বলেন, সবার সহযোগিতায় ক্লিনিকটিকে আরও কার্যকর জনসেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বেলাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ক্লিনিকের উদ্যোগে উপস্থিত অতিথি ও সদস্যদের প্রীতিভোজে আপ্যায়ন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ