লোড হচ্ছে...

হারানো দুই মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলেছে যশোরে, অভিভাবকদের কাছে হস্তান্তর ।


জাহিদ হোসেন, স্টাফ, রিপোর্টার, খুলনাখুলনার দিঘলিয়া দক্ষিণপাড়া ফোরকানিয়া হাফেজি নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই ছাত্র মোহাম্মদ ইয়ামিন শেখ ও মোহাম্মদ ওমর সরদারের সন্ধান মিলেছে যশোরে। মঙ্গলবার (১৩ অক্টোবর) যশোর রেলস্টেশন-সংলগ্ন একটি হোটেল থেকে তাদের খুঁজে পেয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত ৩ সেপ্টেম্বর ভোররাতে তারা মাদ্রাসা থেকে বেরিয়ে যশোরে গিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি হোটেলে কাজ শুরু করে। পরে এক ব্যক্তির মাধ্যমে তাদের অবস্থান জানতে পেরে অভিভাবকেরা যশোরে গিয়ে তাদের উদ্ধার করেন।দুই ছাত্রকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। পাশাপাশি হারানো বিজ্ঞপ্তি প্রচার ও সন্ধানে সহযোগিতা করায় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের জন্য দোয়া করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ