লোড হচ্ছে...

চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট বাজার কমিটির অভিষেক- পরিচিতি ও বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান ।



এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ অক্টোবর (শনিবার) বিকালে করেরহাটস্থ কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় হল রুমে এক অভিষেক-পরিচিতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি'র স্থানীয় নের্তৃবৃন্দ, বাজার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান ও নতুন কমিটিকে বরণ করে নেয়া হয়। বক্তব্য রাখেন, নব কমিটির সভাপতি আবুল হোসেন মিয়া সওদাগর ও সাধারণ সম্পাদক দিদারুল আলম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-১ নং করেরহাট ইউনিয়ন বিএনপি'র সাবেক অর্থ সম্পাদক ও ফেনী উপত্যকা বহুমুখী কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর আলম মেম্বার, করেরহাট উদয়ন ক্লাবের সভাপতি ছালেহ আহমেদ ডিপটি, ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব এয়াছিন মিজান, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, বর্তমান ইউনিয়ন বিএনপি'র সমন্বয়ক ফজলুল মুরাদ, যুবদল নেতা শাখাওয়াত হোসেন রাসেল, জামশেদ আলম ফারুক, কামরুজ্জামান জুয়েল চৌধুরী, ব্যবসায়ী বাবুল সওদাগর, শরিফ চৌধুরী ও করেরহাট কে, এম উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এমরান হোসেন শামীম প্রমুখ। সভাপতির বক্তব্যে আবুল হোসেন মিয়া সওদাগর বলেন, নতুন দায়িত্ব প্রাপ্ত হয়ে করেরহাট বাজারের বিবিধ: সমস্যা সম্পর্কে সম্মিলিত সবার সহযোগিতার মাধ্যমে সমাধান করার চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ