লোড হচ্ছে...

বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা ।


নিজস্ব প্রতিবেদক রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার আলাইপুর-গোকুলপুর ঘাট এলাকায় থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজনকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত স্থান ব্যতীত অন্য স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এ ধরনের কাজে সহায়তা করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে নদীর বাঁধ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছেঅবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং নদীর বাঁধ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ