মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ জেলা শহরের গঙ্গাধরপট্টি পূজামণ্ডপে প্রকাশিত স্মরণিকা ‘চিন্ময়ী’র মোড়ক উন্মোচন করেছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক মাসুদ, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার দুলাল, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার, গঙ্গাধরপট্টি মন্দির কমিটির সভাপতি রতন মজুমদার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশীসহ বিভিন্ন সনাতনী সংগঠনের প্রতিনিধিরা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

0 মন্তব্যসমূহ