আবুল হাশেম রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলায় শারীরিক অসুস্থতার কারণে পা হারানো এক ব্যক্তি এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর ও পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর এলাকায় গিয়ে তিনি এ আর্থিক সহায়তা প্রদান করেন।স্থানীয় সূত্রে জানা যায়, মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর এলাকার মকছেদের ছেলে আকছেদ (৪৫) ডায়াবেটিস ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাঁর ডান পা কেটে ফেলতে হয়। এতে তিনি শারীরিকভাবে অসহায় অবস্থায় পড়েন। তাঁর এমন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করেন শামীম সরকার।অন্যদিকে, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর এলাকার আজাহার মল্লিকের ছেলে হাসানসহ তাঁর তিন ভাইয়ের বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এতে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে তাঁদের পাশে দাঁড়ান শামীম সরকার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় শামীম সরকারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সজল খান ও সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক *রাকিবুজ্জামান।এ বিষয়ে এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। অসুস্থতা কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে কোনো পরিবার অসহায় হয়ে পড়লে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকতে চাই।

0 মন্তব্যসমূহ