লোড হচ্ছে...

ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে ।


  কায়সার হাবীব পাপ্পু দিনাজপুর প্রতিনিধি: SM tv media:দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঘোড়াঘাট পূর্বপাড়ার ফুটবল খেলার মাঠে এ খেলার আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এ খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঘোড়াঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফার দল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুমনের দল এবং তৃতীয় স্থান লাভ করে পলাশবাড়ী উপজেলার মগলিশপুর গ্রামের দল।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ