জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর আজ ২১ অক্টোবর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও চাঁদপুর জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক ভূঁইয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী।মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, দেশপ্রেম ও রাজনৈতিক কর্মকাণ্ড চাঁদপুরের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা এবং মানুষের কল্যাণে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন আজ।এই দিনে মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক ভূঁইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তাঁর দেশপ্রেম, ত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা।

0 মন্তব্যসমূহ