এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯০ টি পুজা মন্ডবের জন্য স্ব স্ব পুজা মন্ডবে দায়িত্ব রত কমিটির নের্তৃবৃন্দের হাতে সরকারি বরাদ্দকৃত অর্থ প্রদান করেছেন মীরসরাইয়ের এমপি নুরুল আমিন। সূত্র জানায়, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে সরকারি বরাদ্দের ভোগ্যপণ্য বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।এ ছাড়া-ধর্মীয় ভাবে ‘পদ্মাক্ষী’র মোড়ক ও উন্মোচন করা হয়েছে। ১৯ অক্টোবর (সোমবার) দুপুরের দিকে মীরসরাই উপজেলা অডিটরিয়ামে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহন দে এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিন।এতে বিশেষ অতিথি উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব সালাহ্ উদ্দিন সেলিম চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেকসাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদল ক্রিড়া কমিটির আহবায়ক তরিকুল ইসলাম বাবু, সদস্য সচিব নাইম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ