লোড হচ্ছে...

ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন হৃদয় যুব সংঘ ।


কায়সার হাবীব পাপ্পু. দিনাজপুর  প্রতিনিধি:Sm tv media:ঘোড়াঘাটে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে অতিথিরাদিনাজপুরের ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ফায়ারম্যান ময়মনসিংহকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় যুব সংঘ, নবাবগঞ্জ, দিনাজপুর।শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সালদহ মান্জী পরিষদের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় সালদহ পূজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, কোষাধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নাজমুস সাদাত বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন খন্দকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ও সমাজসেবক মাসুদ রানা, ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থা চেয়ারম্যান লুইস মুরমু।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সুশীল মাস্টার।আয়োজকেরা জানান, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ