লোড হচ্ছে...

লামা পৌর বাস টার্মিনালে অনৈতিকভাবে প্লট বরাদ্দের প্রতিবাদে সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতির সংবাদ সম্মেলন ।


বান্দরবান  প্রতিনিধি: মোঃ নুরুল আলম: বান্দরবানের লামা পৌর বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির অফিস ও কাউন্টারের জন্য জায়গা বরাদ্দ না দিয়ে অবৈধ ও অনৈতিকভাবে প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতি।  শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪:০০ ঘটিকায় লামায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সর্ব ঐক্য পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, লামা পৌর বাস টার্মিনালে প্রকৃত পরিবহন মালিক সমিতির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস ও কাউন্টার বরাদ্দ দেওয়া হয়নি। অথচ নিয়মকানুন অমান্য করে অনৈতিকভাবে মৌচাক কো-অপারেটিভকে অ্যাম্বুলেন্স রাখার নাম করে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে।  বক্তারা বলেন, বাস টার্মিনাল মূলত গণপরিবহন ও যাত্রীসেবার জন্য নির্ধারিত স্থান। পরিবহন মালিক ও শ্রমিকদের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করে এভাবে অবৈধ উপায়ে অন্য প্রতিষ্ঠানে প্লট বরাদ্দ দেওয়া চরম অবিচার ও চরম অনিয়ম।সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ অবিলম্বে এই অবৈধ প্লট বরাদ্দ বাতিল করার জোর দাবি জানান এবং পরিবহন মালিক সমিতির প্রয়োজনীয় অফিস ও কাউন্টারের ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ