লোড হচ্ছে...

চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় বিদ্যুৎ কর্তপক্ষের গাফলতিতে পড়ে থাকা তার সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে হিন্দু মহিলার মৃত্যু! ।


এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়া এলাকায় বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফলতিতে পড়ে থাকা তার সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে হিন্দু মহিলার মৃত্যু হয়েছে। সূত্র জানায়, পুকুরে যাওয়ারর পথে ছেঁড়া তারটি পড়ে থাকার কথা গতরাতে মীরসরাই পল্লী বিদ্যুৎ অফিসে বার বার জানানোর পর ও তারা সরিয়ে না নেয়ায় তারটি যথাস্থানে পড়েছিলো। আজ সকালে উক্ত হিন্দু মহিলা পুকুরে যাওয়ার জন্য ঘাটের পাশে পড়ে থাকা তারটি হাত দিয়ে সরাতে গেলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে বলে জানা গেছে।
এ সময় খবর পেয়ে পুলিশ ও ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ