মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম মানিকগঞ্জে সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর এবং সার উত্তোলন, মজুতকরণ, বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও আসাদুজ্জামান খান দোলন, জেলা সার সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শামীমসহ সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলাররা।
সভায় নবনিযুক্ত ডিলারদের সঙ্গে ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর করা হয়। পাশাপাশি সার উত্তোলন, সংরক্ষণ, মজুত ও কৃষকদের মধ্যে বিতরণসহ সার ব্যবস্থাপনার বিভিন্ন নিয়মকানুন নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সার মজুত ও বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণের জন্য ডিলারদের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্যসমূহ