লোড হচ্ছে...

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইকোকার্ডিওগ্রাফি সেবার শুভ উদ্বোধন ।


বান্দরবান  প্রতিনিধি: নুরুল আলম: লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সেবার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইকোকার্ডিওগ্রাফি সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।১৫ অক্টোবর (বৃহস্পতিবার) হাসপাতাল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই হৃদরোগ পরীক্ষা সেবার শুভ সূচনা ঘটে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমির হোসেন, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ সোলাইমান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।সভাপতির বক্তব্যে ডাঃ গোলাম মোস্তফা নাদিম জানান, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইকোকার্ডিওগ্রাফি মেশিন চালু হওয়ার ফলে এখন থেকে স্থানীয় ও পাহাড়ি অঞ্চলের হৃদরোগীসহ সর্বসাধারণ স্বল্প খরচে এবং হাতের নাগালে উন্নত পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন। এর ফলে রোগীদের আর কষ্ট করে জেলা শহর কিংবা দূর-দূরান্তে যেতে হবে না।অতিথিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লামার মতো পাহাড়ি ও প্রান্তিক এলাকায় আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির সংযোজন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক মাইলফলক ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ