লোড হচ্ছে...

ঘোড়াঘাট কাদিমনগর পূজা মন্ডপ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ।


 কায়সার হাবীব পাপ্পু দিনাজপুর প্রতিনিধি:Sm tv media : দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার কাদিমনগর পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন , এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিস রুবানা তানজিন , সহকারী কমিশনার ( ভূমি ) আব্দুল আল মামুন কাওসার শেখ , উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ ,সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল সাত্তার মিলন ,সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার ,ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহামুদ হাসান , উক্ত পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী হিমাংশু সাহা, সাধারণ সম্পাদক কানাই লাল সাহা, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যাপক জাহিদ হোসেন তার বক্তৃবে বলেন বাংলাদেশে মুসলিম খৃষ্টান বৌদ্ধ হিন্দু সবাই একসাথে মিলেমিশে দেশের উন্নয়ন করবো সেবা করবো নতুন একটা বাংলাদেশ গরবো আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী সমাজকল্যাণ মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার এবং আমাদের সকলের সব রকমের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ