লোড হচ্ছে...

সাটুরিয়ায় গৃহবধূকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ, ওসি বললেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


মানিকগঞ্জ প্রতিনিধি: রাকিবুল ইসলামমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সীমা আক্তার (৩৭) নামে এক গৃহবধূকে মারধর, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার রাইল্যা দক্ষিণ কুষ্টিয়া গ্রামের মোহাম্মদ আলী মানিকের স্ত্রী সীমা আক্তার। তাঁর দুই সন্তান মাহমুদুল নাহার মনি (২১) ও আমীর হামজা (৭)। তাঁর স্বামী জীবিকার তাগিদে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ নম্বর বিবাদী ওয়াজেদ আলী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি সীমা আক্তারকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটান। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তজমাট জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে পরবর্তীতে সুযোগ বুঝে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়ে সীমা আক্তার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তিনি সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে অভিযুক্ত ওয়াজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, “৩-৪টা কিল দিয়েছি।”এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী গৃহবধূ অভিযোগের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ